চট্টগ্রাম ধর্ম

সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

 

সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫২তম, গীতাগঙ্গোত্রী পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ^রানন্দ গিরি মহারাজের ১১৫তম, শ্রীশ্রীবিশ্বনাথ মন্দিরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী রুদ্রাভিষেক ও অখন্ড গীতাপাঠের ৪৩তম আসর উপলক্ষে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান গতকাল ১৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে মঠ প্রাঙ্গনে শুরু হয়েছে। জাতীয়-গৈরিক পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন ও শান্তির কপোত অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মঠের অধ্যক্ষ ও কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। উৎসব উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত মল্লিক কর্মকর্তা মাস্টার অজিত কুমার শীল, বাসুদেব দাশ, প্রদীপ মহাজন জহর, ও মঠের সাধু-সন্তুরা এসময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল-অখÐ প্রদীপ প্রজ¦লন, মহারাজদের প্রতিকৃতিতে মাল্যদানসহ শ্রদ্ধা নিবেদন, শ্রীশ্রীবিশ্বশান্তি গীতাযজ্ঞ, মঙ্গলারতি, সমবেত প্রার্থনা, গুরু বন্দনা, হরি ওঁ কীর্ত্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ ১৭ নভেম্বর শুক্রবার অনুষ্ঠানের দ্বিতীয় দিন অন্যান্য মাঙ্গলিক কর্মসূচীর পাশাপাশি শ্রীশ্রীবিশ্বনাথ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রীশ্রীবিশ্বনাথের রুদ্রাভিষেক, বিশেষ পূজা, শ্রীশ্রীবিশ্বশান্তি গীতাযজ্ঞ ও ‘যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের জীবনাদর্শ’ বিষয়ক সনাতন ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। ধর্ম মহাসম্মেলনে সভাপতিত্ব করেন মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, মঠ-মন্দির শুধু ধর্ম চর্চার সাধনা করে না। মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ সৃষ্টি ও সভ্যতাকে এগিয়ে নিতে সহায়তা করে। ধর্মবোধ মানুষকে ন্যায়ের শিক্ষা দিয়ে সভ্য করেছে। গীতার আদর্শ ও উদ্দেশ্য বুকে ধারণ করতে পারলে সুন্দর সমাজ বিনির্মাণ হবে। একইসাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি। দুপুর ও রাতে প্রসাদ বিতরণ করা হয়। ##

Related Posts