উপজেলা চট্টগ্রাম সংগঠন খবর

রাঙ্গুনিয়ায় এরশাদ মাহমুদ ও পরিবহন নেতা মান্নান সংবর্ধিত

 

পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র ভাই এরশাদ মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও পরিবহণ নেতা আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিতীয় মেয়াদে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে গতকাল ২ ফেব্রæয়ারি শনিবার চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ার সুখবিলাস্থ নিজ বাড়ির স্কুল মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের ভালোবাসার মাধ্যমে তাদের দু’জনকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পররাষ্ট্র মন্ত্রী রাষ্ট্রীয় কাজে বিদেশ থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। রাঙ্গুনিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রতন দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএলকে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইডেন নুর স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ খালেদ মাহমুদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুব লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সামসুদ্দোহা সিকদার আরজু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল দুলু, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীম ও রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম খান ও চট্টলা সার্ভিস প্রাইভেট লিমিটেডের এমডি মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠান শেষে বনভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপিকে উদ্দেশ্য করে আঞ্চলিক ভাষায় মনোমুগ্ধকর গান পরিবেশনের মাধ্যমে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের বিশিষ্ট সংগীত শিল্পী পলি শারমীন।##

Related Posts