চট্টগ্রাম ব্যবসা

রমজান উপলক্ষে প্রশাসনের সাথে টেরীবাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

 

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে প্রশাসনের সাথে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অন্যতম ব্যবসায়ীক প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী টেরীবাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অদ্য ২৩ ফেব্রুয়ারি বিকাল ৩ ঘটিকায় সমিতির কার্যালয়ে সংগঠনের সভাপতি আলহাজ্ব আবদুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুরের সঞ্চালনায় এবং সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ মুহাম্মদ তাজুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত মতবিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি (দক্ষিণ) এর উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম, বক্সির বিট ফাঁড়ির ইনচার্জ মোঃ মিজানুর রহমান। এসময় বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মফিজুল ইসলাম রয়েল, আইন শৃঙ্খলা ও সিকিউরিটি গার্ড উপ-কমিটির আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ ফরিদ উদ্দিন, উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব ফরিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, এস.এস.এস. বাহাদুর, অর্থ সম্পাদক আলহাজ্ব এমরানুল হক সাইয়েদ, আইন বিষয়ক সম্পাদক মোঃ বাকের উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইব্রাহিম পারভেজ, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন, অডিটর সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ মামুন প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথি সিএমপি (দক্ষিণ) এর উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা আসন্ন পবিত্র মাহে রমজান মাসে টেরী বাজারের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার আশ্বাস প্রদান করেন।

 

Related Posts