নিজস্ব প্রতিবেদক
দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর সুখ ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি রবিবার (৯ মার্চ) চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সরোয়ার আলমগীরকে সাথে নিয়ে ইফতার পূর্বক মুনাজাতে এ দোয়া কামনা করেন । এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, সাবেক উপজেলা বিএনপির সেক্রেটারী, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা জয়নাল আবেদীন সাবেক ছাত্রনেতা মহি উদ্দিন আজম তালুকদার প্রমূখ।












