আইন আদালত চট্টগ্রাম

সীতাকুণ্ডের পদত্যাগ করানো সেই প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

 

নিজস্ব প্রতিবেদক
সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের হাজী তোবারক আলী চৌধুরী (টিএসি) উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্যকে জোরপুর্বক পদত্যাগ করানোর পর প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই প্রধান শিক্ষক সীতাকুণ্ড থানায় লিখিত এ অভিযোগ (জিডি) দায়ের করেন।
জানায়ায, গত ১৬ এপ্রিল বুধবার দুপুরে ভাটিয়ারী টিএসসি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের কার্যালয়ে কিছু বহিরাগত লোকজনসহ স্থানীয় বিএনপির নেতা নুরুল আলোয়ার অবস্থান নেয়। ওইসময় স্কুলে প্রধান শিক্ষককে ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ করতে বাধ্য করেন। ভীতসন্ত্রস্ত হয়ে কান্নাকাটি করেও রক্ষা পাননি এ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক । পরে তারা প্রধান শিক্ষককে একটি গাড়িতে তুলে দেয়।
অন্যদিকে নামপ্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়টির কয়েকজন শিক্ষক ও স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ নিয়ে এ ঘটনার সূত্রপাত হয়। তবে শিক্ষাবোর্ড কর্তৃক বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি পদে জামায়াত সমর্থিত মহিউদ্দিন আহমেদকে মনোনীত করা হয়। এ ঘটনায় স্থানীয় জামায়াতের ও বিএনপি”র সমর্থকদের মধ্যে মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়। রীতিমতো গত দুইদিন ধরে ভাটিয়ারী বাজারে পাল্টাপাল্টি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল চলতে থাকে দুই দলের। উদ্ভূত ও পদত্যাগ বিষয়ে বিদ্যালয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য বলে, “আমি স্বেচ্ছায় পদত্যাগ করিনি। জোরপূর্বক আমার থেকে একটি কাগজে স্বাক্ষর নেয় কতিপয় ব্যক্তি। তখন অনেকটা আমি অফিসে অবরুদ্ধ ছিলাম। অফিস ক্যাম্পাসেও বেশকিছু লোকজন অবস্থান করছিল। মুলত আমি এখন প্রাণনাশের শঙ্কায় আছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করার বিষয়টিসহ উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত বিএনপি নেতা নুরুল আনোয়ার নিজেও বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের প্রাণের হুমকির ঘটনা অকপটে স্বীকার করে বলেন, আমাকে এ বিষয়ে পদত্যাগকারী প্রধান শিক্ষক জানিয়েছেন।

Related Posts