চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সভা আজ ২৮ জানুয়ারি শনিবার বেলা ১২টায় নগরীর এশিয়ান এস আর হোটেলে সংগঠনের সভাপতি সাবেক কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রেয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব ছালামত আলী, চট্টগ্রাম জেলা দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমেদ সুলেমান, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম সিদ্দিকী, মোহাম্মদ আবুল হোসেন, সৈয়দ নুর।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও বার্ষিক হিসাব প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আ ন ম আবদুশ শাকুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইয়াকুব, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, কাজী মোহাম্মদ ইব্রাহিম, হারুন অর রশীদ, এ এম মহিউদ্দীন আহমদ সিদ্দিকী, লায়ন এম শফিউল আলম, লায়ন মোঃ মাহতাব উদ্দিন, সাংবাদিক নুরুল কবির, সালাহউদ্দিন আহমদ চৌধুরী, মোহাম্মদ শফিউল আজম, মোহাম্মদ শফিকুল ইসলাম শাহিন, হুমায়ুন কবির, মোহাম্মদ জিয়াউর রহমান, ধীমান চৌধুরী, মোঃ কুতুবউদ্দীন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদুল আলম, মোঃ ইউসুফ আলী, সাইদুল ইসলাম, গোলাম ছরোয়ার, মঞ্জুরুল ইসলাম, তপন কান্তি দাশ, অনন্ত দাশ, জহুরুল আলম, আশরাফ হোসেন, আনোয়ার হোসেন, মাহফুজ কামাল প্রমুখ। সভায় সংগঠনের গতিশীলতা বাড়াতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। সে সাথে আবাসিক হোটেলকে শিল্প ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। পর্যটন শিল্পে এ খাতের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ব্যবসা বান্ধব করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও নতুন সদস্য অন্তভুক্তি সহ সমিতির সকল সদস্যকে মাসিক চাঁদা নিয়মিত পরিশোধ করার আহ্বান জানানো হয়।












