রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি কর্ণফুলী থানাধীন দক্ষিণ শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ১০,৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭; চট্টগ্রাম মাদক পরিবহনে
রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি আনোয়ারা থানার অন্তর্গত বৈরাগ ইউনিয়ন এর গুহাপঞ্চক ফুটবল একাদশ ও আনোয়ারা সদর ইউনিয়ন দক্ষিণ শৈলকাটা ফুটবল একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ দক্ষিণ শৈলকাটা গ্রামে অনুষ্ঠিত হয়। উক্ত প্রীতি ফুটবল ম্যাচে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক বিধু সিকদার, সনাতন টিভির সহ সম্পাদক সুপন সিকদার , বাংলাদেশ বৈদিক পরিষদ […]
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এর সাথে আনোয়ারা হিন্দু মহাজোট ও যুব মহাজোট নেতৃবৃন্দের সাক্ষাৎ ————————————- রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি নবগঠিত আনোয়ারা উপজেলার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এবং জাতীয় হিন্দু যুব মহাজোট এর নবনির্বাচিত নেতৃবৃন্দ শুক্রবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ও আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান বাবু অসীম দেব এর […]
মো.এমরান হোসেন,ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরের বিবিরহাটে মোমিন টাওয়ার নামের একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে জেসমিন আক্তার (১৬) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। ১৮ মে মঙ্গলবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু জেসমিন উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের ওমান প্রবাসী আরাফাতের স্ত্রী ও পশ্চিম সুন্দরপুর কান্দিরপাড় চিকন […]
নিজস্ব প্রতিবেদক ফটিকছড়িতে খাদিজা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েকজন যুবক। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার নাজিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। খাদিজা ওই এলাকার বাসিন্দা ও প্রবাসী মো. ইছার স্ত্রী। নিহতের পরিবারের অভিযোগ, একই এলাকার বাসিন্দা আজিজুর রহমানের ছেলে মানিক মিয়া (২৮) তাদের বাড়িতে কিছুদিন আগে […]
——————————————– রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি আনোয়ারায় অবস্থিত কুরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল(কেইপিজেড)এ গার্মেন্টস ফেক্টোরীতে চুরির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৮ মে) বিকালে কেইপিজেডের নিরাপত্তা কর্মীরা ৩ জনকে আটক করে কর্ণফুলী থানায় চুরির মামলা দিয়ে পুলিশকে দিলে পুলিশ তাদের গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে বলে জানান। গ্রেপ্তারকৃতরা হল কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার […]
রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের উপর হামলা, মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে আনোয়ারা প্রেসক্লাব। বুধবার (১৯ মে) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল হকের সঞ্চালনায় এ মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। […]
রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি দেশবাসী ও বিশ্বের সব মুসলমানদের ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী (চট্টগ্রাম-১৩) আনোয়ারা ও কর্ণফুলী আসনের সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। ভূমিমন্ত্রী মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে […]
নিজস্ব প্রতিবেদক বাঁশখালীর পুকুরিয়ায় এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (১০ মে) বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার প্রধান সড়কের বৈঁলগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শহর থেকে বাঁশখালীগামী একটি সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই নারীসহ তিনজন নিহত হন। এসময় সিএনজি চালকসহ আরো দুই […]
রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি কারও পুড়ে গেছে মুখ। কারও পেটের চামড়া পুড়ে হয়ে গেছে দগদগে। আগুনের তেজ পুড়ে দিয়েছে কারও দু’হাত। কারও আবার বুক, পিঠও দগ্ধ হয়েছে এই আগুনে। গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে এভাবেই ক্ষতবিক্ষত হয়েছে একই পরিবারের চার সদস্যের শরীর। তাদের ঠাঁই হয়েছে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ণ ইউনিটে। […]






















