পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) দোহাজারী পৌরসভার উদ্যোগে ইফতার মাহফিল ও বদর দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে দোহাজারী পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও বদর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মোহাম্মদ লেয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।
বিশেষ অতিথি হিসেব উপস্হিত ছিলেন এলডিপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমএ জাফর, দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, বরমা ইউনিয়ন এলডিপি সভাপতি মোসলেম খান, বরকল ইউনিয়ন এলডিপি সভাপতি সাইদ বিন খায়ের।
দোহাজারী পৌরসভা এলডিপির আহবায়ক কমিটির সদস্য পলাশ দত্তের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দোহাজারী পৌরসভা এলডিপি সদস্য সচিব আবু নাছির মো. সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আলী, ব্যবসায়ী ও সমাজ সেবক মুহাম্মদ জামাল উদ্দিন সওদাগর, দোহাজারী পৌরসভা গণতান্ত্রিক যুবদল সভাপতি কায়সার হামিদ, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মো. মুবিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ গফুর, গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক করিম উদ্দিন রানা, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি শহিদুল ইসলাম রিক্সন, সাধারণ সম্পাদক জাকের মাওলা, গণতান্ত্রিক শ্রমিক দল সভাপতি মোহাম্মদ আনিস, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তৈয়ব সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ইফতারের আগ মূহুর্তে দোয়া মোনাজাত পরিচালনা করেন দোহাজারী রেলওয়ে ষ্টেশন জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী জাকের হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এম এয়াকুব আলী বলেন, বদর যুদ্ধের শুরু ও শেষের ঘটনাপ্রবাহে বহুবিধ শিক্ষা রয়েছে। এর মধ্যে অন্যতম শিক্ষা হলো, জালিমকে আল্লাহ তাআলা একটা সময় পর্যন্ত সুযোগ দিলেও শেষ বিচারে মজলুমের হাতেই জালিমের শোচনীয় পরাজয় ঘটে। ঠিক তেমনি ভাবে গত সতের বছর ধরে আওয়ামী লীগ সকারের গুম,খুন, জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। ঠিক আজকে তারা আস্তাকুঁড়ে নিক্ষেপ হয়েছে। মজলুম ইতিহাসের পাতায় স্বমহিমায় টিকে থাকে, জালিম ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়।












