অপরাধ উপজেলা চট্টগ্রাম

ফটিকছড়িতে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

 

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে ছুরিকাঘাতে মো. রমজান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন । মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে পশ্চিমে এ ঘটনা ঘটে। নিহত রমজান স্থানীয় পূর্ব তারাঁখো এলাকার মৃত মো.হানিফের পুত্র। এ ঘটনায় ছাত্রদলের এক কর্মী মো. হাসান গুরুত্ব আহত হয়েছে বলে জানা গেছে।
আহত ছাত্রদলের কর্মী মো. হাসান জানান- আহমদ ছাপা নামের এক সন্ত্রাসী আমার মোটরসাইকেল নিয়ে যায়। সেটা নিয়ে আসতে গেলে আমাদের উপর তিনিসহ তার সঙ্গীরা ছুরিকাঘাতে করে। এতে আমরা আহত হয়। স্থানীয়ারা আমাদেরকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
হাসপাতালে আসা নিহত রমজানের ভাই মো. বাদশা জানান- আমার ভাই রমজানকে ছুরিকাঘাতে হত্যা করেছে আহমদ ছাপা নামের এক ব্যক্তি এমনটা শুনেছি । তাকে গ্রেফতার করে বিচারের দাবী জানাচ্ছি ।
এ বিষয়ে জানতে রাত সাড়ে ১১টার দিকে ভুজপুর থানা ওসি মাহবুবুল হক ও ওসি (তদন্ত) নুরুল আলম এর মুঠো ফোনে একাদিকবার কল দিলেও তারা রিসিভ করেনি।

Related Posts