চট্টগ্রাম শোক ও স্মরণ

ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি  সংঘর্ষে পুলিশের এসআইসহ নিহত-২

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম (৪০) ও হাফিজ উদ্দিন(৩০) নামের এক ব্যক্তি সহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কনেষ্টবল আল নোমান(২৫) ও মোঃ ইয়াছিন (২০) নামের দু’জন গুরুত্বর আহত হন।
বৃহস্পতিবার ২৭নভেম্বর সন্ধ্যা ৬ টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং ইউনিয়নের আমতল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উক্ত দুইজনকেই মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের মতে,দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর ঘটনাস্থলেই মোটরসাইকেল দুইটি দুমড়ে-মুচড়ে যায়।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাব উদ্দিন আরো বলেন,পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

Related Posts